পেটুক বোয়াল

তোমাদের কবিতা রাকিবুল এহছান মিনার নভেম্বর ২০২৪

নদীর ভেতর আজকে নাকি

পুঁটি মাছের বিয়ে,

হরেক রকম উপহারও

আনলো সবাই নিয়ে!


বিয়ে খেতে এলো নাকি

পুঁটি ঝাঁকে ঝাঁকে, 

তা শুনে ফের পেটুক বোয়াল

ওঁৎ পেতে দূর থাকে!


আচমকা সে হানা দেবে

দুষ্ট বুদ্ধি মনে,

খাবে সেতো একেক করে

ছাড় নেই কোনো জনে!


অতি লোভে সব পুঁটিকে

খেতে এসে শেষে,

পেটুক বোয়াল কীসে যেন

নিজেই গেল ফেঁসে! 


পুঁটিরা সব নেচে ওঠে

ছন্দে তালে তালে,

পুঁটির বিয়ে ভাঙতে এসে

ফাঁসলো বোয়াল জালে!


বিয়ে তো নয় এ যে ছিল

সব পুঁটিদের নাটক,

তাতেই দেখো পুঁটি খেকো

পেটুক বোয়াল আটক।


পুঁটিরা সব বেজায় খুশি

শান্তি এলো জলে,

আজ দানবের পতন হলো

সবার ঐক্যবলে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ