ফুল-পাখি-মেঘ
তোমাদের কবিতা ওয়াজ কুরুনী সিদ্দিকী নভেম্বর ২০২৩
পাখির মতো আমার যদি
থাকতো দুটি ডানা
যেথায় খুশি উড়ে যেতাম
করতো না কেউ মানা।
প্রজাপতির মতো যদি
থাকতো দুটি পাখা
হাজার ফুলের মধু খেতাম
মিষ্টি সুবাস মাখা।
ফুলের মতো আমার যদি
থাকতো মিষ্টি বাস
সবার মনে সুখ বিলাতাম
করতাম ক্লান্তি নাশ।
আরও পড়ুন...