বন্ধু প্রজাপতি
ছড়া-কবিতা ডিসেম্বর ২০১৪
এ কে আজাদ #এই পেয়েছি এই তো সোনা প্রজাপতি আয় একটু দেখি কে দিয়েছে উল্কি এঁকে গায়। মারবো না রে আয় না কাছে দেখব শুধু ভাই তোমার মত রঙিন পাখা আমারও যে চাই। ইস্ কি মজা হতো আমার থাকতো যদি তেমন তোমার গায়ে মিষ্টি আঁকা রঙের বাহার যেমন। ধুত্তুরি ছাই উড়িস কেন একটুখানি দাঁড়া জোরে না তো আস্তে করে পাখা দু’টি নাড়া। ইস্ রে বাবা বোকা না কি ছুটছে কেবল উড়ে কেমন করে বন্ধু হবো যাও যদি ভাই দূরে। হায় আল্লাহ!্ উড়েই গেল শুনলো না তো মানা কেমন করে দেখব এখন রঙিন দু’টি ডানা। যাবি তো যা, বলব মা কে ফুলের বাগান করো অনেক প্রজাপতি তখন হবেই ফুলে জড়ো। বন্ধু হবে প্রজাপতি রঙিন পাখা মেলে দিনগুলো সব মজার হবে ওদের সাথে খেলে।
আরও পড়ুন...