বিজয় নেশা

তোমাদের কবিতা মেছবাহ উদ্দিন মারুফ ডিসেম্বর ২০২৩

বাধা লাগবে ধূলির মতো

মনন শক্ত হলে,

আটকাবে কে তোমায় বলো

স্থল আর জলে।


ভেলায় চড়ে মনে হবে

চড়ছো গতির বোটে,

প্রবল ঝড়েও লেগে থাকবে

মিষ্টি হাসি ঠোঁটে।


মেঘে ঢাকা আকাশটাকে

দেখবে স্বচ্ছ নীলে,

মানিয়ে নেবে নিজকে নিজে

মানুষ বিহীন বিলে।


বিজয় নেশা জাগিয়ে রাখে

নেয় না ঘুমের ঘরে,

আয়েশি দিন ফিরিয়ে দেয়

জয়ী হবার পরে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ