বুদ্ধির খেলা-১১
বুদ্ধির খেলা কিশোরকণ্ঠ ডেস্ক এপ্রিল ২০২৫
প্রিয় বন্ধুরা, মাথা খাটিয়ে বের করো বুদ্ধির খেলার উত্তরগুলো! এরপর নিচে দেওয়া ফরমটি পূরণ করে আলাদা কাগজে উত্তর লিখে পাঠিয়ে দাও কিশোরকণ্ঠের ঠিকানায়। ফরমটি কেটে উত্তরপত্রের সাথে স্ট্যাপলিং করে দেবে। সঠিক উত্তরদাতার মধ্য থেকে তিনজন বন্ধুর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। উত্তর পাঠাতে হবে আগামী ৩০ এপ্রিলের মধ্যে। উত্তর অবশ্যই খামে করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। তাহলে দেরি কেন? আজই বসে পড়ো বুদ্ধির খেলার সমাধানে।
১. একটি স্লো ঘড়িতে যখন সময় দুপুর ১২টা তখন H ঘড়িতে বাজে ১১:৫২ মিনিট। বিকাল ৬ টায় বাজে ৫:২৮ মিনিট। কখন শেষবারের মতো H ঘড়িতে সঠিক সময় ছিল।
২. একটি বিল্ডিং-এর একটি প্যাঁচানো সিঁড়ি বেয়ে যদি ১০ মিটার হাঁটা যায় তাহলে ২ মিটার ওপরে ওঠা যায়। সিঁড়ির দৈর্ঘ্য যদি ১৫০ মিটার হয় তাহলে বিল্ডিং-এর উচ্চতা কত?
৩. একটি ইলেকট্রিক ইঞ্জিনের ট্রেন ৪০ কি.মি/ঘণ্টা বেগে পূর্ব দিকে যাচ্ছে। আর বাতাসের বেগ ৫ কি.মি/ঘণ্টা পশ্চিম দিক। ট্রেনের ধোঁয়ার গতি কত হবে?
৪. পৃথিবীর ভূমি থেকে যত বেশি ওপরের দিকে ওঠা যায় তত বায়ুমণ্ডলের প্রতিসারঙ্ক কমতে থাকে। যার ফলে একটি তারাকে আমরা টেলিস্কোপে যেখানে দেখি বাস্তবে সেই তারা সেখানে থাকে না। আমরা তারার যে আপাত অবস্থান দেখি তা প্রকৃত অবস্থা থেকে কোনদিকে থাকবে?
৫. একজন কাঠুরে কিছু টুকরা কাঠ নিয়ে সেগুলো কাটায়। ৫৩ বার কুঠার চালানোর পর কাঠুরে দেখল তার কাছে ৭২ খণ্ড কাঠ রয়েছে। কাঠকাটা শুরুর সময় তার কাছে কয় খণ্ড কাঠ ছিল? (প্রতিবার কুঠার চালালেই কাঠ কাটবে)
বুদ্ধির খেলা-৮ এর সমাধান
১. ৫০ বছর।
মনে করি, ১৪ বছর পূর্বে পুত্রের বয়স x বছর, তাহলে ১৪ বছর পূর্বে পিতার বয়স ৬ী বছর
এখন পুত্রের বয়স x+১৪) বছর এবং এখন পিতার বয়স (৬ী+১৪) বছর
প্রশ্নমতে,x+১৪ = ২০, অতএব,x = ৬
এখন পিতার বয়স (৬×৬+১৪) বা, ৫০ বছর।
২. ৬টি সিএনজি এবং ৫ টি ট্যাক্সি ক্যাব।
মনে করি, ১১টি হলো ট্যাক্সি ক্যাব, তাহলে চাকা হবে (১১×৪) বা, ৪৪টি
অতএব, চাকা কম পড়ে (৪৪-৩৮) বা, ৬টি। তাহলে ৬টি সিএনজি এবং ৫টি ট্যাক্সি ক্যাব।
৩. ছেলে সংখ্যা ৫ জন ও মেয়ে সংখ্যা ৩ জন।
প্রশ্নানুসারে, পরিবারে বোন ২ জন, প্রতিটি বোনের ভাই ৪ জন
অতএব, পরিবারে মেয়ের সংখ্যা (২+১) অর্থাৎ মেয়ে+ মা=৩ জন
তাহলে, পরিবারে ছেলের সংখ্যা (৪+১) অর্থাৎ ছেলে + বাবা =৫ জন।
৪. ৫+৭-২+৭+৮ = ২৫
৫. C বিন্দুতে পানি সবচেয়ে দ্রুত প্রবাহিত হয়।
মোটা পাইপ অপেক্ষা চিকন পাইপ দিয়ে পানি বেরিয়ে আসতে বাধা বেশি পায় এ কারণে ঈ বিন্দুতে পানি সবচেয়ে দ্রুত প্রবাহিত হয়। পাইপ যত বড়ো হয়, পানির গতি তেমন কমতে থাকে। মোটা পাইপের নিঃসৃত পানি প্রবাহের মাত্রা পুরো প্রবাহের মধ্যে ছড়িয়ে যায় এবং সুষম সংখ্যক পথে প্রবাহিত হয়। এটি যখন মোটা পাইপ থেকে সরু পাইপে প্রবাহিত হবে তখন সরু প্রবাহের মধ্যে প্রবাহের পথ সংখ্যা কম হয় এবং বাধাপ্রাপ্ত হয়ে পড়ে। কারণ, সরু পাইপের প্রবাহের পথের ক্ষেত্রফল অনুপাত মোটা পাইপের থেকে অনেক বেশি ছোট। এর ফলে মোটা স্থানের তুলনায় সরু স্থানের প্রবাহের মাত্রা তারতম্য ঘটে।
বুদ্ধির খেলা-৮-এর বিজয়ী
১. আহসানুল হাবিব হুজাইফা, শেরপুর, বগুড়া
২. সাইম ইসলাম সিয়াম, চান্দগাঁও, চট্টগ্রাম
বি.দ্র. : এ সংখ্যায় শুধুমাত্র ২ জনের উত্তর সঠিক হওয়ায় ২ জনকে বিজয়ী হিসেবে মনোনীত করা হলো
আরও পড়ুন...