বুদ্ধির খেলা-৫
বিবিধ কিশোরকণ্ঠ ডেস্ক সেপ্টেম্বর ২০২৪
প্রিয় বন্ধুরা, মাথা খাটিয়ে বের করো বুদ্ধির খেলা-৫-এর উত্তরগুলো! এরপর নিচে দেওয়া ফরমটি পূরণ করে আলাদা কাগজে উত্তর লিখে পাঠিয়ে দাও কিশোরকণ্ঠের ঠিকানায়। সেরা তিনজন বিজয়ী বন্ধুর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। উত্তর পাঠাতে হবে আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে। উত্তর অবশ্যই খামে করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। তাহলে দেরি কেন? আজই বসে পড়ো বুদ্ধির খেলার সমাধানে।
১. ঘোড়াসহ একটা গাড়ির মূল্য ১২০০০ টাকা, যদি গাড়ির মূল্য ঘোড়ার মূল্য অপেক্ষা ২০০০ টাকা অধিক হয়, তবে ঘোড়ার মূল্য কত?
২. লিটন আর শরিফুল দুই ভাই। সাবিনা লিটনের বোন। সজল কেয়ার ভাই। শরিফুলের মেয়ের নাম কেয়া। ফিরোজ সাবিনার বাবা। তাহলে সজলের চাচার নাম কী?
৩. ধরো তোমার কাছে ৮টি বল আছে। এগুলোর মাঝে একটি বল ওজনে হালকা, বাকিগুলোর ওজন সমান। বাটখারা ছাড়া দাঁড়িপাল্লা দিয়ে শুধুমাত্র ২ বার ওজন নিয়ে কীভাবে হালকা বল আলাদা করবে?
৪. একটি বলের দাম ৩ টাকা। চুইংগাম ৫০ পয়সা এবং বাবলগাম ২৫ পয়সা হলে, ২০ টাকায় ২০টি পণ্য কিনতে চাইলে ওপরের কোন জিনিস কয়টি কিনতে হবে?
৫. জ্বর আসলে থার্মোমিটারে আমরা দেখি যে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়, কিন্তু তাও আমাদের শীত লাগে কেন?
বুদ্ধির খেলা ২-এর সমাধান
১. খাতার মূল্য ১৫ টাকা ২৫ পয়সা।
২. ৩০০০ টাকা।
৩. ফেব্রুয়ারির ২৯ তারিখে জন্মদিন এবং ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখ ৪ বছর পরপর মাত্র ১ বার করে হয়।
৪. ছাগলটির অপর প্রান্ত বাঁধা ছিল না তাই সে ৩০ ফুট দূরে থাকা ঘাস খেতে পারবে।
৫. ৭০০টি মোটরসাইকেল এবং ৮০০টি রিক্সা।
বুদ্ধির খেলা ২-এর বিজয়ী
১. তানভীর আহমেদ, সদর, পাবনা
২. মো: হুসাইন আহমেদ, ভবানীপুর, ঝিনাইদহ
৩. মো: শরীফুল ইসলাম সাদ, লোহাগাড়া, চট্টগ্রাম
আরও পড়ুন...