বুদ্ধির খেলা-৭
বিবিধ কিশোরকণ্ঠ ডেস্ক নভেম্বর ২০২৪
প্রিয় বন্ধুরা, মাথা খাটিয়ে বের করো বুদ্ধির খেলা ৭-এর উত্তরগুলো! এরপর নিচে দেওয়া ফরমটি পূরণ করে আলাদা কাগজে উত্তর লিখে পাঠিয়ে দাও কিশোরকণ্ঠের ঠিকানায়। সেরা তিনজন বিজয়ী বন্ধুর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। উত্তর পাঠাতে হবে ৩০ নভেম্বরের মধ্যে। উত্তর অবশ্যই খামে করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। তাহলে দেরি কেন? আজই বসে পড়ো বুদ্ধির খেলার সমাধানে।
১. রিফাত বার্ষিক পরীক্ষায় ইংরেজিতে যা পেল, তরুণ পেল তার চেয়ে ২৭ নম্বর কম। রিজভী পেল রিফাতের চেয়ে ১৫ নম্বর বেশি আর তোহা তরুণের চেয়ে ৯ নম্বর বেশি পেল। রিফাতকে পুরা নম্বর পেতে যদি আরও ২০ নম্বর লাগে এবং পরীক্ষার পূর্ণ মান যদি ১৫০ হয় তাহলে রিজভী ও তোহা কত করে নম্বর পেয়েছে?
২. একটি বাক্সে একটি কম্বল আছে। তিনজন লোককে কম্বলটি না দেখিয়ে শুধুমাত্র অনুমান করে বলতে বলা হলো কম্বলটির রং কী? প্রথমজন বললো, কম্বলটি সাদা হতে পারে না। দ্বিতীয়জন বললো, কম্বলটি মেরুন অথবা লাল। তৃতীয়জন বলল, এটি মেরুন রঙের হতে পারে। তিনজনের মধ্যে কমপক্ষে একজনের উত্তর ভুল এবং কমপক্ষে একজনের উত্তর সঠিক। বলতে হবে কম্বলটির রং কী?
৩. বিল্লাল হোসেন ক-এর নিকট ১৬টি, খ-এর নিকট ২০টি এবং গ-এর নিকট ১৫টি কমলালেবু বিক্রয় করল। যদি সে প্রত্যেকের নিকট ৩টি কম বিক্রয় করতো, তাহলে সমস্ত লেবুর এক-তৃতীয়াংশ তার নিকট থেকে যেত। প্রথমে তার নিকট কতটি কমলালেবু ছিল?
৪. ৪০০০ শম ভরের একটি বাস ৫৪ শস/য বেগে চলছিল। বাসচালক ৪৬স দূরে স্কুল ছাত্রকে রাস্তা পার হতে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। এতে বাস ছাত্রটির ১স সামনে এসে থেমে গেল। ব্রেক করার সময় বাসটিতে প্রযুক্ত বল কত ছিল?
৫. পানির সংকেত ঐ২ঙ হলেও ঙঐ২ হয় না কেন?
বুদ্ধির খেলা ৪-এর সমাধান
১. লিটন ৫৮, শান্ত ৩৪ এবং হৃদয় ৪২ রান।
লিটন, শান্ত ও হৃদয় একত্রে ১৩৪ রান করল। শান্ত ও হৃদয় একত্রে ৭৬ রান করল। তাহলে লিটন একাকী ৫৮ রান করল। অতএব হৃদয় একাকী (১০০-৫৮) বা ৪২ রান করল। এবং শান্ত একাকী (৭৬-৪২) বা ৩৪ রান করল। অর্থাৎ লিটন ৫৮, শান্ত ৩৪ এবং হৃদয় ৪২ রান করল।২. সকাল ৬:৪০। নাসির আর মাহবুবের ঘড়িতে প্রতিঘণ্টার সময়ের ব্যবধান হয় ১২ মিনিট। যদি মাহবুবের ঘণ্টায় ৮ মিনিট স্লো ঘড়ি ধরে হিসাব করি তাহলে তারা সকাল ৬:৪০ এ ঘড়ি ঠিক করেছিল। [যেহেতু তাদের সময়ের ব্যবধান হয়েছে ৬০ মিনিট। তাহলে (৬০স্ট১২) বা ৫ ঘণ্টা পূর্বে তারা সময় ঠিক করেছে]
৩. ২০ মিনিটে। প্রতি মিনিটে বাঘ হরিণ থেকে বেশি এগিয়ে যায় (১৫০-১২৫) মিটার অর্থাৎ ২৫ মিটার। বাঘ ২৫ মিটার এগিয়ে যায় ১ মিনিটে। অতএব ৫০০ মিটার এগিয়ে যায় (৫০০স্ট২৫) মিনিটে অর্থাৎ ২০ মিনিটে।
৪. টিভি চ্যানেলের ব্রডকাস্ট সেন্টারগুলো স্যাটেলাইটে তাদের অনুষ্ঠানের সম্প্রচারগুলো পাঠায় এবং পরবর্তীতে সেই স্যাটেলাইট থেকে আসা সংকেতের মাধ্যমে আমরা আমাদের বাসায় বসে টিভিতে সেই চ্যানেলে অনুষ্ঠানগুলো দেখি। প্রত্যেকটি ব্রডকাস্ট সেন্টারের জন্য আলাদা আলাদা ফ্রিকুয়েন্সি ব্যান্ড রয়েছে এবং তারা সেই অনুযায়ী তাদের সম্প্রচার প্রেরণ করে। এসব ফ্রিকুয়েন্সি ব্যান্ড আলাদা হওয়ার কারণেই মূলত একটি চ্যানেলের সাথে আরেকটি চ্যানেলের সংমিশ্রণ হয় না।
৫. টিকটিকির পায়ের তলায় থাকে হাজার হাজার সূক্ষ্ম চুল। বিজ্ঞানীরা শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপের তলায় নিয়ে দেখেছেন সেগুলো দেখতে অনেকটা আমাদের টুথব্রাশের ব্রিসলের মতো। এ ছোট চুলগুলো হলো বিভিন্ন কার্বন যৌগের তৈরি। এটি যখন কোনো বস্তুর সংস্পর্শে আসে প্রতিটি সূক্ষ্ম চুল ও বস্তুর অণুদের মধ্যে দুর্বল ভ্যান্ডারওয়ালস বল কাজ করে। মিলিয়ন মিলিয়ন চুলের মিলিত ভ্যান্ডারওয়ালস বল টিকটিকির ওজন ধরে রাখবার মতো যথেষ্ট শক্তিশালী। এজন্য টিকটিকি দিব্যি দেয়ালে হেঁটে বেড়াতে পারে।
বুদ্ধির খেলা ৪-এর বিজয়ী
১. সামিউল ইসলাম সামি, জয়দেবপুর, গাজীপুর
২. মো: আলাউদ্দিন পাটওয়ারী, সদর, চাঁদপুর
৩. আতিয়া বিলকিস, গোদাগাড়ী, রাজশাহী
আরও পড়ুন...