বৃষ্টিরাতে

তোমাদের কবিতা সাইফুল্লাহ ইবনে ইব্রাহিম আগস্ট ২০২৩

বৃষ্টিরাতে পুকুরপাড়ে
ডাকছে কোলা ব্যাঙ,
তাইনা শুনে বলছে খোকা
‘ভেঙে দেব ঠ্যাং!

এমন রাতে ডাকিস কেন
ঘুম আসে না তোর?
নাকি বলিস আঁধার কেটে
কখন হবে ভোর?’

রাতের আঁধার বৃষ্টি-বাদল
ভয়ে থাকিস খুবই?
বৃষ্টি-জলে তোর বাড়িটা
যাচ্ছে নাকি ডুবি?

তাই যদি হয় নেই কোনো ভয়
আমার বাড়ি আয়,
আদর দেব, যতন করে
থাকতে দেব তায়।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ