বৈশাখ

ছড়া-কবিতা এপ্রিল ২০১৫

মাহমুদুল হাসান নিজামী #

ঝরা পাতায় ভরা অঙ্গন প্রকৃতির বৈরাগ
রাক্ষুসী মেঘ ঈশান কোনে এলোরে বৈশাখ
উড়ছে পল্লøব ঘুরছে মেঘ
হৃদয়ে জাগে উদ্বেগ
ভয়াল কালো মেঘের ডানা জোর কদমে আসছে
তিমির ঘন মেঘের পালক দূর আকাশে ভাসছে
বুকে লাগে ভয়
কখন কি যে হয়
ঝড় তুফানে উতাল মাতাল প্রকৃতির মহারাগ
এলোরে বৈশাখ এলোরে  বৈশাখ
উগ্র প্রকৃতি রুক্ষ গতি দুরন্ত বৈশাখে
ধূসর প্রকৃতি বিবর্ণ মন কোন সে অনুরাগে
বৈশাখী ঝড় ভাঙলো ঘর জীর্ণ মনের বাড়ি
শরণ নিবো কোথা আমি কোথা দেবো পাড়ি
মমতায় এবার ভরে দাও তুমি ওগো বৈশাখ
বিবর্ণতার ইতি কথা মুছে যাক অতীত দাগ
নব উচ্ছ্বাসে নব উদ্দামে এসো এসো বৈশাখ
কোমলতায় ভরে দাও তুমি আমার যত অনুরাগ।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ