মধুর কথাকলি

ছড়া-কবিতা ফেব্রুয়ারি ২০১৫

কে জি মোস্তফা #

মায়ের মতো মাতৃভাষা
মধুর কথাকলি
মায়ের কোলে বাংলাভাষায়
ফোটে মুখের বুলি ॥

বাংলাদেশে জন্ম লভি
বাংলাভাষায় আমরা সবি
মনের কথা ব্যক্ত করে
সকল ব্যথা ভুলি ॥

বাংলাভাষায় লুকিয়ে আছে
মুক্তা-মানিক ধন
মিটবে ক্ষুধা মিলবে সুধা
করলে এর যতন ॥

যতই ভালো পরের ভাষা
মেটে না সাধ মনের আশা
ধন্য মোরা মায়ের ভাষায়
প্রাণের কথা বলি ॥
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ