মনের কথা কই

ছড়া-কবিতা শেখ বিপ্লব হোসেন ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশে জন্ম আমার

বাংলায় করি বাস,

হৃদয়জুড়ে বসত করে

বাংলা বারোমাস। 


বাংলা ভাষায় কথা বলি

বাংলায় গাই গান,

এই ভাষাতেই পাই যে খুঁজে 

শান্তি অফুরান!


এই ভাষাতে কাব্যকথার

সাজাই অন্ত্যমিল,

এই ভাষাটা মন মননে

আনন্দ ঝিলমিল।


এই ভাষাতেই দিবারাতি

স্বপ্নে বিভোর হই,

এই ভাষাতেই সকাল দুপুর 

মনের কথা কই।


এই ভাষাটা বিশ্বজুড়ে 

যাক ছড়িয়ে যাক,

মাতৃভাষা বাংলা সবার

হৃদয়জুড়ে থাক।


একুশ তারিখ ফেব্রুয়ারির

এই ভাষাটা কিনতে,

জীবন দিলো সালাম রফিক,

তোমরা কি কেউ চিনতে?


এই ভাষাটা মহান রবের 

অনেক বড়ো দান,

কোনোভাবেই হয় না যেন 

এই ভাষাটা ম্লান। 

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ