রাত পোহালে ঈদ
ছড়া-কবিতা আগস্ট ২০১২
আসাদ বিন হাফিজ..
রাত পোহালে ঈদ
তাড়াও চোখের নিঁদ
খুশির ছটা বুকে নিয়ে
দূর করে দাও জিদ।
আজকে বাসো ভালো
তাড়াও মনের কালো
মিষ্টি চাঁদের হাসি দেখে
হৃদয় করো আলো।
নিজকে নিজে গড়ো
বিশ্বটাকে পড়ো
ঈদের খুশির খুশবু মেখে
হৃদয় করো বড়ো।
আরও পড়ুন...