রিজিকদাতা আসাদুজ্জামান
ছড়া-কবিতা অক্টোবর ২০২০
রিজিক রিজিক করে কেন
চিন্তা করে মরো?
যিনি সবার রিজিকদাতা
তাঁকেই স্মরণ করো।
কার ইশারায় পাচ্ছে রিজিক
মশা থেকে হাতি?
কার করুণায় বেঁচে আছে
মানব-দানব জাতি?
গভীর সাগর অতল তলে
কে হন বলো ত্রাতা?
জেনে রেখো আল্লাহ তিনি
মহান রিজিকদাতা।
আরও পড়ুন...