রূপের মেলা

তোমাদের কবিতা মো. তাইফুর রহমান এপ্রিল ২০২৫

চারিদিকে রূপের মেলা

দেখে জুড়াই আঁখি

গাছে গাছে মধুর সুরে

ডাকে কত পাখি।


ফুল বাগানে প্রজাপতি

বসায় দারুণ মেলা

ঘাসের বুকে দুষ্টু ফড়িং

করে অনেক খেলা।


আমার সোনার মাতৃভূমি

খুবই পরিপাটি

আমার দেশের মাটি কিন্তু

সোনার চেয়ে খাঁটি।


মাথার ওপর বিশাল আকাশ

মনটা ভীষণ কাড়ে

স্নিগ্ধ বিকেল কাটে আমার

শান্ত নদীর পাড়ে।


আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ