লাশের চর

কবিতা হেলাল আনওয়ার জুন ২০২৫

মরছে মানুষ বোমার ঘায়ে

ভাঙছে বাড়িঘর

গাজা রাফাহ শুধুই এখন

ছিন্ন লাশের চর।

পচা লাশের গন্ধে বাতাস

হচ্ছে ভারী নিত্য

শোকে ভাসা কান্না শুনে

কাঁদে আমার চিত্ত।

স্বজন হারা শিশুর মুখে

নেই তো কোনো হাসি

ভয়ের মলাট জড়িয়ে আছে 

সুখ হলো যে বাসি।

গাজা রাফার কান্না প্রভু

দাও থামিয়ে দাও

ওদের জন্য আরশ হতে

আপন করে নাও।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ