শরতের ছড়া
ছড়া-কবিতা সেপ্টেম্বর ২০১৩
বাসুদের সরকার
শিউলি আর কাশফুল নিয়ে
আসলো শরৎ দেশে
শুভ্র মেঘের ভাসছে ভেলা
মুক্ত অই আকাশে।
গাছে গাছে তাল পাকে যে
ভরা ভাদ্র মাসে
সকাল বেলা শিশির জমে
কচি সবুজ ঘাসে।
শরৎ এলো, শরৎ এলো
বর্ষা বাদল শেষে
চারিদিকে সাজ সাজ
অপরূপ বেশে।
আরও পড়ুন...