শীতকালে

ছড়া-কবিতা জানুয়ারি ২০১৫

আ শ ম বাবর আলী

শীতকালে শীত আসে কুয়শার সাথে
লেপ গায় দিয়ে তবু লাগে শীত রাতে
সকালেতে যে সময় সূর্যটা ওঠে
রোদ তার নিতে গায় সকলেই ছোটে
রোদে বসে খায় সবে তেল ঝাল মুড়ি!
আহা কী যে মজা সে যে নেই তার জুড়ি!
কতজাত পিঠা খাই শীতকাল এলে
সবজির সমাহার এ সময় মেলে
বিদেশী পাখি আসে শীতকালে উড়ে
বসে তারা ঝাঁকে ঝাঁকে খাল বিল জুড়ে
ওদেরকে নিয়ে যেন শীতকাল সাজে
শীত আনে সুন্দর প্রকৃতির মাঝে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ