শীতের পাখি

ছড়া-কবিতা জানুয়ারি ২০১৫

মাহমুদুল হাসান নিজামী#

হিমশীতলে জর্জরিত সাইবেরিয়ার শীতের পাখি
কি মনোরম সারি সারি ঝাঁকে ঝাঁকে উড়তে দেখি
শীতের ভয়ে পালিয়ে বেড়ায় স্বদেশ থেকে দেশান্তরে
ঢেউয়ের মত উড়ছে দেখো নিখুঁত সারি স্তরে স্তরে
শীতের পাখি শীতের পাখি
মনটা জুড়ায়, জুড়ায় আঁখি
বর্ণালি ঐ শাপলা শালুক স্বদেশ মায়ের খোঁপায়
মেহমানদের মহা সভাÑচলন বিলের ডোবায়
কী মনোরম লাগছেরে কিচিরমিচির ডাক
বুকের ভেতর স্বপ্নভরা হাজার অনুরাগ।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ