সত্যিকারের ঈদ

ছড়া-কবিতা খন্দকার নূর হোসাইন মার্চ ২০২৫

বাঁকা চাঁদের মিষ্টি হাসি যায় না দেখা আর,

ফিলিস্তিনের শিশু কাঁদে মুখটা করে ভার।

ঈদের খুশি দেয় না ধরা আছে অনেক দূর,

নিপীড়িতের কষ্ট যেন দুঃখ সমুদ্দুর।


জিনজিয়াংয়ের কান্না দেখেও হয় না প্রতিবাদ,

আঁধার রাতে যায় মিলিয়ে নীরব আর্তনাদ। 

কাশ্মিরেরই অশ্রু চেয়ে দেখে না তো কেউ,

আছড়ে পড়ে সেই ভূমিতে রক্তরাঙা ঢেউ। 


বিশ^জুড়ে আজকে দেখো চিল-শকুনের ভিড়,

স্বপ্ন যেন মুক্ত আকাশ ছায়া সুনিবিড়।

ঈদের খুশি খুঁজি এখন বলো কোথায় পাই?

বাধভাঙা সেই আনন্দরা মনের কোণে নাই। 


অসহায়ের জন্য যেদিন মুছতে চোখের ঢল,

আসবে ফিরে খালিদ ওমর বীর সেনানীর দল,

সত্যিকারেই আসবে সেদিন ঈদের বাঁকা চাঁদ, 

সাম্যপ্রীতি ভালোবাসায় ভাঙবে খুশির বাঁধ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ