রাসূল সা.

তোমাদের কবিতা সাইফুল ইসলাম সেপ্টেম্বর ২০২৩

রাসূল আমার জীবন জুড়ে

স্বপ্ন আলোর আশা,

রাসূল আমার পথের দিশা

গভীর ভালোবাসা।


রাসূল আমার মনের মাঝে 

ফুটন্ত এক ফুল,

সেই ফুলেরই খুশবো মেখে

শুধরে নেবো ভুল।


রাসূল পাকের জীবন থেকে

কুড়িয়ে নিয়ে আলো,

সমাজ থেকে তাড়িয়ে দেবো

যত আঁধার কালো।


রাসূল প্রেমে জীবন সবার

কাটুক সদা রোজ,

রাসূল মনের ভালোবাসায়

রবের পাবে খোঁজ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ