সিয়ামের গান

ছড়া-কবিতা সালেহ মাহমুদ মার্চ ২০২৫

আসলো সিয়াম ধরার বুকে

একটি বছর পর

উঠলো মেতে বিশ্ব জাহান

জাগলো চরাচর।

আসলো সিয়াম ধরার বুকে

একটি বছর পর।


সিয়াম এলো জান্নাতেরই

বইছে সুবাতাস

পাপীতাপী বুক ভরে নেয়

গোনাহ মাফির শ্বাস।


রহমতেরই দুয়ার খুলে

প্রভু তোমায় ডাকে

নাও লুটে নাও রহম খোদার

জীবন পথের বাঁকে।


বরকতে ঘর পূর্ণ হবে

সিয়াম সাধনায়

মাগফেরাতের সুবাস আসে

মৃদু দখিন বায়।


খবর ছোটে দিগদিগন্তে

ঊষর মরুর পর

আসলো সিয়াম ধরার বুকে

একটি বছর পর।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ