স্বপ্ন দেখি
ছড়া-কবিতা ডিসেম্বর ২০১১
বায়েজীদ আহমেদ..
ঘুমের ঘোরে স্বপ্ন দেখি
আবোল-তাবোল কী যে
রং তুলিতে স্বপ্ন আঁকি
নিজের মত নিজে।
যাই হারিয়ে হঠাৎ গহিন
স্বপ্নলোকের বনে,
মানুষ হওয়ার স্বপ্ন দেখি
প্রতি ক্ষণে ক্ষণে।
আরও পড়ুন...