স্বপ্ন সাহসী শাহবাজ
ছড়া-কবিতা জুবায়ের বিন ইয়াছিন ফেব্রুয়ারি ২০২৫
দূর আগামীর পথে স্বপ্ন-সাহসী শাহবাজ
ছেড়ে দাও ছেড়ে দাও মেধা ও মননের ভাঁজ
বিজয়ের গান তুলে
বাধা-পিছুটান ভুলে
পৃথিবীর দিকে দিকে ছড়াও আওয়াজ।
স্বপ্ন-সাহসী শাহবাজ
তোমার বিনয় পেয়ে
দুঃখ দুখীরা ভুলে যাক
তোমার মমতা পেয়ে
স্বপ্ন চোখের খুলে যাক...
আকাশের কোল থেকে মেঘ তুলে তুলে
ভেসে যাও, এ জগৎ দেখো খুলে খুলে
কোথায় কী রং নিয়ে
কেমন আয়োজন নিয়ে
রেখেছে সোহাগ ঢেলে নানা ফল-ফুলে।
তারপর সেইসব আহরিত আলো
মমতায় পৃথিবীর বুকজুড়ে জ্বালো।
আরও পড়ুন...