স্বাধীনতার সুখ

স্বাধীনতার সুখ

ছড়া-কবিতা মার্চ ২০১৪

আবদুল কুদ্দুস ফরিদী

Deshরক্তনদী সাঁতরে পেলাম
স্বাধীনতার সুখ
স্বর্গসুখের স্বাধীনতায়
গর্বে নাচে বুক।
স্বাধীনতা আনতে গিয়ে
বোন হারালো ভাই
বোনের বুকের ক্ষতরেখা
আজো শুকায় নাই।
রক্ত গেলো জীবন গেলো
গেলো কত প্রাণ
অবশেষে উঠলো বেজে
স্বাধীনতার গান।
নয়টি মাসের মৃত্যুখেলার
হয় অবসান শেষে
স্বাধীনতার সূর্য জ্বলে
আজকে সোনার দেশে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ