হাসির বাকসো
হাসির বাকসো কিশোরকণ্ঠ ডেস্ক জুন ২০২৪
বল্টু তার ঘরের দরজা খুলে মাথায় করে বাজারে নিয়ে যাচ্ছে। এক লোক বল্টুকে দেখে জিজ্ঞেস করলো-
লোক : দরজা বিক্রি করবেন নাকি?
বল্টু : না ভাই, দরজার তালা চেঞ্জ করবো চাবি হারিয়ে গেছে।
লোক : কিন্তু ঘরে যদি চোর ঢোকে!
বল্টু : কীভাবে ঢুকবে? দরজা তো আমার কাছে!
মুজিবুল হাসান আরিফ
শাপলাপুর, মহেশখালী, কক্সবাজার
দুই বন্ধুর মধ্যে কথোপকথন-
১ম বন্ধু : কমার্শিয়াল কী?
২য় বন্ধু : যে শিয়াল কমার্সে পড়ে তাকে কমার্শিয়াল বলে।
১ম বন্ধু : আচ্ছা তাহলে সাইক্লোন কী?
২য় বন্ধু: তুই এটাও জানিস না? সাইকেল কেনার জন্য যে লোন নেওয়া হয় তাকে সাইক্লোন বলে।
শফিকুল ইসলাম আরাফাত
উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা
দুই বন্ধুর মধ্যে কথোপকথন-
সাজ্জাদ : কিরে লিখন কী করছিস?
লিখন : ঘুমাচ্ছি।
সাজ্জাদ : কেন রাতে কী করেছিস?
লিখন : রাতে শোয়ার পর কিছু মনে নেই। তাই এখন ঘুমাচ্ছি।
নাহিদুল ইসলাম, টঙ্গী, গাজিপুর
তিন পাগল বসে একসাথে গল্প করছে-
১ম পাগল : পুরো এশিয়া মহাদেশ আমার।
২য় পাগল : পুরো পৃথিবীটাই আমার।
৩য় পাগল : সবকিছু তোদের বলছিস। আমি কি তোদের কাছে এগুলো বিক্রি করেছি?
মোহাম্মাদ জাবেদ, বাঁশখালী, চট্টগ্রাম
আরও পড়ুন...