হাসির বাকসো
হাসির বাকসো কিশোরকণ্ঠ ডেস্ক অক্টোবর ২০২৪
চোরকে আটক করে নিয়ে যাওয়ার সময় হঠাৎ বাতাসে পুলিশের ক্যাপ উড়ে গেল।
চোর : স্যার, অনুমতি দিলে এক দৌড়ে আপনার ক্যাপটা এনে দিতে পারি?
পুলিশ : (ধমক দিয়ে) বোকা পেয়েছিস আমাকে? ক্যাপ আনার নাম করে দৌড়ে পালিয়ে যেতে চাস। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক, আমি ক্যাপটা নিয়ে আসি।
মানসুরা শায়েকা চৌধুরী, চকরিয়া সরকারি মহিলা কলেজ
চোর ধরার পর অফিসার ও কনস্টেবলের মধ্যে কথোপকথন-
অফিসার : চোরকে বেঁধে এসেছো?
কনস্টেবল : জি স্যার, দুই পা চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছি।
অফিসার : মুখ না বাঁধলে চলবে? চোরটা তো সাহায্যের জন্য কাউকে ডাকলেই বাঁধন খুলে দিয়ে যাবে।
মেহেদী হাসান, লোহাগাড়া, চট্টগ্রাম
১ম বন্ধু : আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছে।
২য় বন্ধু : কী এসেছে?
১ম বন্ধু : এ+
২য় বন্ধু : কোন পরীক্ষায়?
১ম বন্ধু : রক্ত পরীক্ষায়।
তানজীম হোসেন, তালোড়া, দুপচাচিয়া, বগুড়া
তিন ইঁদুর তাদের সাহসিকতার গল্প শোনাচ্ছে-
১ম ইঁদুর : জানিস? কাল আমি এক বোতল ইঁদুর মারার বিষ খেয়ে নিয়েছি, অথচ আমার কিছুই হয়নি।
২য় ইঁদুর : আর আমি সেদিন একটা ইঁদুর মারার ফাঁদ ভেঙে বেরিয়ে এসেছি।
৩য় ইঁদুর : থাক তোরা, গল্প কর। আমি একটু আমার পোষা বিড়ালটাকে খাবার দিয়ে আসি।
মোঃ আবু সাঈদ, মইদাম, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
দুই বন্ধু খেতে গেছে রেস্তোরাঁয়-
১ম বন্ধু : তেলাপোকা খেতে কেমন?
২য় বন্ধু : খাওয়ার সময় বাজে বকিস না তো!
খাওয়া শেষে-
১ম বন্ধু : ওই, কী যেন বলছিলি? তেলাপোকা না কি যেন, সমস্যা কী?
২য় বন্ধু : ডালে একটা তেলাপোকা ছিল, তুই সেটা শুকনা মরিচ ভেবে ডলে খেয়ে ফেললি দেখলাম!
মো: নানজিব ফাহিম, এ.বি.এম. গ্র্যাজুয়েট স্কুল কলেজ, ঢাকা
আরও পড়ুন...