হাসির বাকসো
হাসির বাকসো কিশোরকণ্ঠ ডেস্ক ডিসেম্বর ২০২৪
দুই বন্ধুর মধ্য কথোপকথন-
১ম বন্ধু : বন্ধু তুই খাতায় ঘরবাড়ি, গাছপালার চেয়ে সূর্য এত ছোট এঁকেছিস কেন?
২য় বন্ধু : কত বড়ো আঁকতে হবে দোস্ত?
১ম বন্ধু : পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড়ো।
মোহাম্মদ সাঈদ বিন ফরিদ
সদর, কক্সবাজার
চোরকে এক টহল পুলিশ দৌড়ানি দিচ্ছে। কিছুক্ষণ দৌড়ানোর পর-
পুলিশ : এই আর দৌড়াস না।
চোর : কেন?
পুলিশ : আমার ডিউটির সীমানা এই পর্যন্তই!
তাজিম উদ্দীন
বহদ্দারহাট, চট্টগ্রাম
ভাগনে কাঁদছে দেখে মামা এগিয়ে গেলেন-
মামা : কি রে কাঁদছিস কেন?
ভাগনে : আমার ১০ টাকা হারিয়ে গেছে! উ-উ-উ।
মামা : (সান্ত¡না দিয়ে বললো) আচ্ছা, কাঁদিস না! এই নে তোকে ২০ টাকা দিলাম।
(ভাগনে আরো জোরে জোরে কাঁদতে শুরু করলো। মামা তো অবাক)
মামা : আবার কী হলো?
ভাগনে : হারিয়ে যাওয়া ১০ টাকা থাকলে এখন আমার ৩০ টাকা হতো! উ-উ-উ...!
মাহাবুব হাসান মুসা, চাকপাড়া, চরবাগডাঙ্গা, চাঁপাইনবাবগঞ্জ
দুই বন্ধুর মধ্যে কথোপকথন-
১ম বন্ধু : আমি নদীর পানিতে বসে ছিলাম। এক ইঞ্চি ওপরে।
২য় বন্ধু : কীভাবে?
১ম বন্ধু : কলার ভেলায়।
২য় বন্ধু : আমি তো নাক দিয়ে খাবার খাই।
১ম বন্ধু : কীভাবে?
২য় বন্ধু : ঐ যে এক ইঞ্চি নিচে।
জুয়েল শেখ, পাটিয়াকান্দি, চারঘাট, রাজশাহী
দুই বন্ধু একসাথে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার সময় শেষ হওয়ার ৩০মিনিট বাকি আছে।
১ম বন্ধু : কিরে! তুই আমাকে প্রশ্নের উত্তরটা বলবি না?
২য় বন্ধু : অবশ্যই বলবো।
১ম বন্ধু : তা কখন বলবি? পরীক্ষার আর ৩০মিনিট বাকি আছে।
২য় বন্ধু : ঠিকই বলেছিস। আমি তোকে আর ৩০মিনিট পর তোর যতগুলো প্রশ্নের উত্তর জানা দরকার সব বলে দেবো।
মুয়ায মাহমুদ, দারুল ইরফান একাডেমি, চট্টগ্রাম
কাসেম মিয়া একদিন ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের চেয়ারে বসে পড়লে চকিদার দৌড়ে এসে বললো-
চকিদার : আরে এটা চেয়ারম্যান সাহেবের চেয়ার আপনি জানেন না?
কাসেম মিয়া : আরে ভাই! চেয়ারম্যান মানে কি আপনি বোঝেন? চেয়ার মানে চেয়ার আর ম্যান মানে মানুষ আর আমিও একজন মানুষ তাই আমিও চেয়ারম্যান।
আবু নাসের তানভীর, কোম্পানীগঞ্জ, নোয়াখালী
সাকিব এবং রাকিবের মধ্যে কথা হচ্ছে-
সাকিব : রাকিব, তুই আমাকে ঠিক রাত ১০টায় ফোন দিস তো। তোর সঙ্গে কথা আছে।
রাকিব : ঠিক আছে। তুই তাহলে আমাকে ঠিক ৯টা ৫৯ মিনিটে ফোন দিয়ে মনে করিয়ে দিস।
রাফিউল হাসনাত তানিম, বাউফল, পটুয়াখালী
আরও পড়ুন...