হাসির বাক্স - নভেম্বর ২০১৮

হাসির বাকসো নভেম্বর ২০১৮

দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-

১ম বন্ধু : বলতো পৃথিবীতে সবচেয়ে ধনী কোন ব্যক্তি?

২য় বন্ধু : যার হৃদয় প্রশস্ত।

এবার ২য় বন্ধু ১ম বন্ধুকে বললো- তুই বলতো পৃথিবীতে সবচেয়ে কৃপণ কোন ব্যক্তি?

১ম বন্ধু : যে ভাত না খেয়ে পানি খেয়ে থাকে।

আশরাফুল আলম

ফুলবাড়ি, কুড়িগ্রাম

  দুই বোকার মধ্যে কথা হচ্ছে- ১ম বোকা : এই বরফ থেকে এতো পানি বের হচ্ছে কেন? ২য় বোকা : বরফটা মনে হয় লিক হয়ে গেছে।

মুয়িদুল ইসলাম

উজিরপুর, বরিশাল

  শিক্ষক ও ছাত্রদের মধ্যে কথোপকথন- শিক্ষক ক্লাসে এসে বললেন, তোমাদের মধ্যে কে কে S.S.C পরীক্ষায় A+ পেতে চাও তারা সবাই হাত তুলো। একজন বাদে সবাই হাত তুলেছে। শিক্ষক তাকে জিজ্ঞাস করলেন, তুমি কি A+ পেতে চাও না। ছাত্রটি বলল, স্যার আমি A+ নয়, পরীক্ষায় Golden A+ পেতে চাই।

নাঈম ইবনে তাহের

সাহাপুর, ঈশ্বরদী, পাবনা

  রাস্তা দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন। এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন- সাংবাদিক : মনে করেন ঘরবাড়ি, আসবাবপত্র কাঁপছে। এখন ভূমিকম্প হচ্ছে কি না কিভাবে বুঝবেন? ব্যক্তি : টিভি অন করে শিরোনাম দেখবো।

সুলতান মাহমুদ

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

  ক্রিকেট স্পেশাল, প্রত্যেক ব্যাটসম্যান প্রথম বলেই আউট হয়ে যাচ্ছে! কোচ বললেন, আমি মাঠে নামব ব্যাট করতে। অতঃপর কোচও প্রথম বলেই ডাক।হাসির-বাক্স-২ মাঠ থেকে ফিরে কোচ বললেন- গুড! সবাই আমার মত খেলেছ তাই আউট হয়েছ!!

আব্দুল্লাহ জহুরি

নয়াবাজার, মৌলভীবাজার

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ