হে তরুণ

তোমাদের কবিতা মোহাম্মদ হাসান অক্টোবর ২০২৪

তরুণ তুমি আঁধার ভেঙে

আনতে পারো আলো, 

দিনের পিদিম দাও জ্বালিয়ে 

কাটুক ধরার কালো। 


সত্য পথে চলতে সদা 

সাহস রাখো বুকে, 

শোষণের‌ ওই সমাজটাকে 

দিতে হবে রুখে।


স্বপ্ন দেখো আকাশ ছোঁয়া 

অনেক বড়ো হতে,

ধৈর্য ধরে যাও এগিয়ে 

সফলতার পথে। 


সফল হতে রবের প্রতি 

আস্থা রাখো যদি,

তবেই পাবে আলোক দিশা 

রহম ভরা নদী। 

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ